নিশ্প্রাণ নৈশ্যপ্রহরী
- মাহফুজ ইসলাম সাকিব

আমার কোমলপ্রাণে বসবাস করতে চেয়েছিলে তুমি—
পাহার সমস্ত ক্লেশ দূর করে,
তোমায় দিলাম আশ্রয়ের নিশ্চিন্ত ঠাঁই।

অজান্তেই জড়িয়ে পড়লাম
তোমার নেশার গভীর আবর্তে।

নকশা কষেছিলাম—
তোমায় নিয়ে বাহিত হতে
ক্ষণভঙ্গুর কাল হইতে অনন্তকালের স্রোতে।

তোমায় ঘিরে সুখ-সন্ধানী হইতে চেয়েছিলাম আমি—
খোদার দরবারে নতশির,
হারাম সম্পর্কের অবসান প্রার্থনা করেছিলাম।

মায়ার তীব্রতা এত প্রবল ছিল যে,
তোমার শূন্যতায়—
এখন,
আমি এক নিশ্প্রাণ নৈশ্যপ্রহরী।

আমায় পাথরে পরিণত করেছ তুমি।
তবু এই পাথুরে হৃদয়ের
অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে,
রজনীর তিমির অন্ধকারে,
আজও নির্বাক অনুসন্ধানে
তোমাকেই খুঁজি।


২১-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026